উন্নত সাংস্কৃতিক শিক্ষা
জঙ্গি দমনে চাই উন্নত সাংস্কৃতিক শিক্ষা
জঙ্গি দমনে চাই উন্নত সাংস্কৃতিক শিক্ষা
কয়েক বছর ধরে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে জঙ্গিদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন মামলায় কয়েকজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তাই তাদের তৎপরতা অনেকটাই কমেছে। দুই যুগ আগে জঙ্গি কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের মানুষ যেমন ভীত ছিল, এখন তা নেই। বর্তমান সরকার অনেক শক্ত হাতে জঙ্গি দমন করেছে। তারপরও মাঝে মাঝে দু-চারটি জঙ্গি সংগঠনের খবর পাওয়া যায়।
