১১ দলীয় জোটের জরুরি বৈঠক চলছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আল-ফালাহ অডিটোরিয়ামে এই বৈঠক শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, বৈঠকে মূলত দুটি বিষয়ে আলোচনা হচ্ছে। প্রথমত, গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমতের ভিত্তিতে সাংবিধানিক সংস্কার কাউন্সিলের অধিবেশন দ্রুত আহ্বানের দাবি। দ্বিতীয়ত, দেশের তীব্র জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি।
বৈঠকের সিদ্ধান্ত ও জোটের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলন করা হবে বলে জানা গেছে। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে