Views Bangladesh Logo

ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনসিটিসি) প্রধান জোসেফ কেন্ট ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম এবং অন্যতম জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি এই পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে কেন্ট উল্লেখ করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোনও আসন্ন হুমকি তৈরি করেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে লেখা চিঠিতে তিনি বলেন, “বিবেকবোধের তাড়নায় আমি ইরানের ওপর চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য আসন্ন কোনো হুমকি তৈরি করেনি। আমরা কেবল ইসরায়েল ও তাদের শক্তিশালী লবির চাপের কারণে এই যুদ্ধ শুরু করেছি।”

যুদ্ধবিষয়ক বিশেষজ্ঞরা বলেন, বর্তমান আইনের অনুযায়ী যুক্তরাষ্ট্রে কোনও যুদ্ধ শুরু করার জন্য প্রতিপক্ষের পক্ষ থেকে ‘আসন্ন হুমকি’ থাকা আবশ্যক।

পদত্যাগের বিষয়ে হোয়াইট হাউস তৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সও প্রতিক্রিয়া দেয়নি।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এই পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন। কেন্ট ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যাবার্ড জনসমক্ষে আর কোনও মন্তব্য করেননি এবং চলতি মাসের শুরুর দিকে নিহত মার্কিন সৈন্যদের মরদেহ হস্তান্তরের সময় ছাড়া তাকে দেখা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ