দেশের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের ঋণ খেলাপির তালিকা প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবম দিনে খেলাপি ঋণের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতি ভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮ শত ৩১ কোটি ৮৮ লক্ষ টাকা।
সোমবার (৬ এপ্রিল) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়।
শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা
১) এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড
২) এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড
৩) সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
৪) এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড
৫) সোনালী ট্রেডার্স
৬) বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড
৭) গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড
৮) কেমন ইস্পাত লিমিটেড
৯) এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড
১০) ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
১১) কেয়া কসমেটিকস লিমিটেড
১২) দেশবন্ধু সুগার মিলস লিমিটেড
১৩) পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
১৪) পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
১৫) প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড
১৬) কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড
১৭) মুরাদ এন্টারপ্রাইজ
১৮) সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড
১৯) বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড
২০) রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে