Views Bangladesh Logo

বিমান ও পর্যটন খাতে বরাদ্দ কমেছে ৬৫৪ কোটি টাকা

০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিমান ও পর্যটন খাতে পাঁচ হাজার ৬৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এই বরাদ্দ ছিল ছয় হাজার ৩৪৯ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের চেয়ে ৬৫৪ কোটি কম ধরা হয়েছে।

বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানান, বিগত ১৫ বছরে অর্থনীতির আকার উল্লেখযোগ্য পরিমাণে বাড়ায় বহির্বিশ্বে বিমানে যাত্রী ও পণ্য পরিবহণের পরিমাণও বেড়েছে। অভ্যন্তরীণ চলাচলের ক্ষেত্রেও বিমানের ব্যবহার বেড়েছে। তাই বিমান পরিবহণ এবং আনুষঙ্গিক সেবাকে আধুনিক ও বিশ্বমানে উন্নীত করার জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।

উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন-অবতরণ সুবিধা বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে উন্নত ও দীর্ঘ করা হয়েছে।

অন্যদিকে পর্যটন খাতের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পর্যটনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আমরা ২৫ বছর মেয়াদী পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করছি। যা বাংলাদেশের পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার একটি বিস্তৃত রোডম্যাপ হিসেবে কাজ করবে। এটি বাস্তবায়িত হলে ২০৪১ সাল নাগাদ জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান হবে ৪৭৭ কোটি মার্কিন ডলার।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ