Views Bangladesh Logo

আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

র্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ ২০২৫-২০২৬ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, যা ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের বরাদ্দের চেয়ে ৯৩ কোটি টাকা বেশি।


২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ১৯ হাজার ৩১ কোটি টাকা বরাদ্দের রাখা হয়। আইন ও বিচার বিভাগের জন্য এবারের বাজেটে বরাদ্দের প্রস্তাব করা হয় এক হাজার ৬১৭ কোটি টাকা। বাকি টাকা এছাড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এদিকে আগামী ২০২৫-২৬ অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিল ২৫২ কোটি টাকা। শুধু পরিচালন খাতে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ