Views Bangladesh Logo

রোববার রাত থেকে যেসব এলাকায় থাকবে না ১৮ ঘণ্টা গ্যাস

 VB  Desk

ভিবি ডেস্ক

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সাভার, হেমায়েতপুর ও ট্যানারি শিল্পনগরীসহ আশপাশের এলাকায় আগামী রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার তালিকায় থাকা এলাকাগুলো হলো— বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিঙ্গাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌরসভা এলাকা, সাভার সেনানিবাস, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন ও কালমাসহ এর আশপাশের এলাকা।

একই সময়ে এসব এলাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ