Views Bangladesh Logo

টাইটানিকের জীবিত যাত্রীর চিঠি নিলামে তিন লাখ পাউন্ডে বিক্রি

টাইটানিক জাহাজের জীবিত যাত্রী কর্নেল আর্চিবল্ড গ্রেসির লেখা চিঠি নিলামে রেকর্ড তিন লাখ পাউন্ড বা চার লাখ ডলারে বিক্রি হয়েছে।

চিঠিটি রোববার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যের উইল্টশায়ারের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলামঘরে তোলা হয়। প্রাথমিক মূল্য ৬০ হাজার পাউন্ডের চেয়ে পাঁচগুণ বেশি দামে কিনে নেন একজন অজ্ঞাতনামা ক্রেতা।

বিবিসি জানিয়েছে, উত্তর আটলান্টিকে একটি বরফের ধাক্কায় টাইটানিক ডুবে যাওয়ার পাঁচদিন আগে ১৯১২ সালের ১০ এপ্রিল চিঠিটি লিখেছিলেন কর্নেল গ্রেসি। প্রথম শ্রেণির যাত্রী হিসেবে সেদিনই সাউদাম্পটন থেকে জাহাজটির সি৫১ নম্বর কেবিনে উঠেছিলেন তিনি। পরদিন ১১ এপ্রিল আয়ারল্যান্ডের কুইন্সটাউনে জাহাজটি নোঙর করার সময় চিঠিটি পোস্ট এবং ১২ এপ্রিল লন্ডনে পোস্টমার্ক করা হয়েছিল।

চিঠিটিকে ‘ভবিষ্যদ্বাণীমূলক’ হিসাবে বর্ণনা করা হয়েছে। কারণ, এতে গ্রেসি পরিচিত একজনকে লিখেছিলেন, তিনি ‘সুন্দর জাহাজ’ সম্পর্কে রায় দেয়ার আগে ‘আমার যাত্রার শেষের অপেক্ষায় থাকবেন’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ