Views Bangladesh Logo

২২-২৪ মে অনুষ্ঠিত হচ্ছে থাইরয়েড মেলা-২০২৫

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারো দি থাইরয়েড সেন্টার লি ও বিটমির ৭ম বারের মতো আয়োজন করেছে “থাইরয়েড মেলা-২০২৫”। মেলাটি আগামী ২২-২৪ মে ঢাকার ধানমন্ডিস্থ দি থাইরয়েড সেন্টার লিমিটেড ও বিটমির-এর নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

মেলার কার্যক্রমে প্রথম দিনে আগামী ২২শে মে ২০২৫ বেলা ১১.০০ টায় “সংবাদ সম্মেলন ও রোগীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে। মেলার উদ্বোধন করবেন অধ্যাপক ডা. এ. কে. এম ফজলুল বারী, নিউক্লিয়ার মেডিসিন ও থাইরয়েড বিশেষজ্ঞ, পরিচালক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিনমাস, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন দেশবরেণ্য চিকিৎসক, প্রিন্ট ও ইলেকট্রিক মাধ্যমের কর্মকর্তাবৃন্দ।

তিনদিন ব্যাপি উক্ত থাইরয়েড মেলায় প্রায় ৩০০০ রোগীর বিনামূল্যে ও কম মূল্যে সেবার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য যে, বাংলাদেশে থাইরয়েড চিকিৎসা ও ইমেজিং শিক্ষার প্রসারে দি থাইরয়েড সেন্টার লি. ও বিটমির প্রায় ২০ বছর ধরে কাজ করে যাচ্ছে।

থাইরয়েড মেলা-২০২৫-এর ব্যাপারে নিনমাস-এর পরিচালক ডা. এ. কে. এম ফজলুল বারী ভিউজ বাংলাদেশকে বলেন, ‌‘বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২০% মানুষ থাইরয়েড গ্রন্থির নানা রোগে ভুগছে। প্রতি ৫ জন রোগীর ৩ জনই মহিলা। প্রতি ২৩০০ শিশুর মধ্যে ১ জন জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে। এ রোগে আক্রান্ত ৬০% মানুষই চিকিৎসাসেবার বাইরে। এই জনগোষ্ঠিকে সেবা দিতেই থাইরয়েড মেলা-২০২৫-এর আয়োজন করা হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ