Views Bangladesh Logo

নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাসার দ্বিতীয় তলায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন মুক্তার ব্যাপারী, তাঁর স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম ব্যাপারী। গুরুতর অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা আক্তার জানান, ওয়ারীর কাঁচাবাজারের পাশে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক দগ্ধদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ