Views Bangladesh Logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই স্থানে তিন হাতবোমা বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসির পাশে মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়।

এসব হাতবোমা কারা বিস্ফোরণ ঘটিয়েছে কিংবা ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রক্টর কার্যালয়ের নিরাপত্তাকর্মীদের দলের প্রধান ইউসুফ হারুন বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের সময় ওই সড়ক দিয়ে কোনো গাড়ি যেতে দেখা যায়নি।

তিনি বলেন, ‘ধারণা করছি, কেউ হয়তো জগন্নাথ হলের ওপর থেকে মেরেছে।’

টিএসসির পাশে মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে বিস্ফোরণের বিষয়ে ইউসুফ হারুন বলেন, ‘সেটা বাইকে করে কেউ মেরে দিয়ে চলে গেছে।’

এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ