অবরোধ শুরুর আগেই ঢাকায় ৩ বাসে আগুন
আগামীকাল রবিবার থেকে বিএনপির ঘোষিত দুই দিনের অবরোধ শুরু হচ্ছে। এর মধ্যেই ঢাকায় ৩টি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নিউমার্কেট এলাকায় ও অন্য দুটি এলিফ্যান্ট রোড ও সায়দাবাদ এলাকায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেওয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস থেকে আরও জানানো হয়, সায়দাবাদে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে