Views Bangladesh Logo

শেষ বত্রিশের ম্যাচ মিস করতে পারেন ব্রাজিলের তিন খেলোয়াড়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের 'সি' গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় গ্রুপ ম্যাচকে ঘিরে ব্রাজিল শিবিরে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ সেই ম্যাচে তিন খেলোয়াড় হলুদ কার্ড দেখলে শেষ বত্রিশের ম্যাচ থেকে ছিটকে পড়বেন তারা।

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে হেক্সা অভিযান শুরু হলেও হাইতিকে উড়িয়ে দিয়ে ছন্দে ফিরেছে সেলেসাওরা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে অনুষ্ঠেয় স্কটল্যান্ড ম্যাচে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে ব্রাজিলের। আর জিতলে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

তবে এই ম্যাচে মিডফিল্ডার কাসেমিরো, লেফটব্যাক দগলাস সান্তোস এবং সেন্টারব্যাক রজার ইবানিয়েজ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে শেষ বত্রিশে তাদের অনুপস্থিতি অবধারিত। তিনজনই এরই মধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন।

এবারের বিশ্বকাপে ম্যাচসংখ্যা বৃদ্ধির কারণে ফিফা হলুদ কার্ড ও শাস্তি-সংক্রান্ত নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। নতুন নিয়মে জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে মুছে ফেলা হবে — গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার ফাইনাল শুরুর আগে। অর্থাৎ গ্রুপ পর্বে সংগ্রহ করা হলুদ কার্ড নকআউট পর্বে কার্যকর থাকবে না। তবে ব্যতিক্রম একটাই — গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনো খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড পেলে তাৎক্ষণিকভাবে শেষ বত্রিশের ম্যাচে নিষিদ্ধ হবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ