Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে আসছে মার্কিন প্যারাট্রুপারদের বড় বহর

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে মোতায়েন শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলার সময় গত সোমবার দেশটির দুই কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলেও আগে জানানো হয়েছিল।

এর আগে ১৮ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ইরানের ভেতরেও সেনা মোতায়েনের বিষয় বিবেচনা করছে। বর্তমান পদক্ষেপকে সেই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, প্যারাট্রুপাররা ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করেছেন। তারা মধ্যপ্রাচ্যে আগে থেকেই অবস্থান করা অতিরিক্ত নৌসেনা, মেরিন এবং বিশেষ অভিযান বাহিনীর (স্পেশাল অপারেশনস ফোর্স) সঙ্গে যোগ দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ