Views Bangladesh Logo

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি

‘জিন্নাহকে যারা স্মরণ করে, তারা স্বাধীনতাবিরোধী শক্তি’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতারা। একই সঙ্গে সংগ্রহশালা থেকে ছবিটি অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে একটি চিহ্নিত গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গৌরবের ইতিহাসকে বিকৃত ও প্রতিস্থাপনের চেষ্টা করছে। তাদের দাবি, মুক্তিযুদ্ধে পরাজিত জামায়াত-শিবির ও তাদের সহযোগীরাই ইতিহাস পুনঃস্থাপনের এমন উদ্যোগ নেওয়ার সাহস দেখাচ্ছে। এর পেছনে বিগত ইউনূস সরকার শক্তি জুগিয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, জিন্নাহকে যারা স্মরণ করে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। এ ধরনের শক্তির বিরুদ্ধে অবিলম্বে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনই শক্ত হাতে এসব অপচেষ্টা প্রতিহত করা না হলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে সংশ্লিষ্টরা আরও মরিয়া হয়ে উঠবে। তাদের ভাষায়, ‘এখনই সময় তাদের রুখে দেওয়ার।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের প্রতিও হীন চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তারা।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স, আসলাম খান, হাসান হাফিজুর রহমান সোহেল, হাসান তারিক চৌধুরী সোহেল, শরিফুজ্জামান শরীফ, লুনা নূর, সামছুল আলম সজ্জন, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, ফেরদৌস আহমেদ উজ্জল, এস এম শুভ, হাসান তারেক, লাকী আক্তার, জিএম জিলানী শুভ, মেহেদী হাসান নোবেল, মো. ফয়েজউল্লাহ ও দীপক শীলসহ আরও অনেকে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ