Views Bangladesh Logo

বন্দর রক্ষকরাই ভক্ষকের ভূমিকায়: মনজিল মোরসেদ

'বন্দর রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় থাকায় কর্ণফুলীর অবৈধ স্থাপন উচ্ছেদ হচ্ছে না।' আজ ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে কালের ধ্রুবতারা অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ শীর্ষক ডকুমেন্টারি ফিল্ম এর প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।


তিনি বলেন 'গত ১৬ বছর ধরে কর্ণফুলী রক্ষায় আমরা সাতটা মামলা জিতেছি। একই গ্রাউন্ডে বন্দরের সহায়তায় দখলকারীরা বারবার মামলা করায় কর্ণফুলী নদী ভরাট হয়ে যাচ্ছে এবং দখলকারীর সংখ্যা বেড়েই চলেছে। চট্টগ্রামবাসী একত্রিত হয়ে এই দখলদারদের প্রতিহত না করলে একদিন কর্ণফুলী মরা নদী পরিণত হবে।'


জনস্বার্থে দাযয়েরকৃত সাড়ে তিনশত মামলার ঘটনা প্রবাহ এবং তার জীবনী নিয়ে কালের ধ্রুবতারা এডভোকেট মনজিল মোরসেদ নামের এই ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে নাগরদোলা ফিল্মস।


বাংলাদেশ পরিবেশ ফোরাম সভাপতি প্রকৌশলী মোজাম্মেল হকের সভাপতিত্বে দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রাখেন ডকুমেন্টারি নির্মাতা আলীউর রহমান। তিনি বলেন একজন মনজিল মোরসেদ নিজ অর্থায়নে দেশের জন্য জনস্বার্থে মামলা করে যে মাইলস্টোন স্থাপন করেছে সেটা চিরস্থায়ী থাকবে অন্যান্য আইনজীবীদের তার দৃষ্টান্ত অনুসরণ করা উচিত।

প্রিমিয়ার শো উদ্বোধক সাবেক চসিক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার কারণে চট্টগ্রামের পরিবেশ কর্ণফুলী দখল বেড়ে চলেছে এবং প্রাকৃতিকভাবে সৃষ্টি একটা নান্দনিক নগরকে বায়ু দূষণের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিছুতেই মেনে নেয়া যায় না। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন একুশে প্রদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট আবুল মোমেন। তিনি বলেন, বর্তমানে প্রশাসনিক দুর্বলতা এবং সামাজিক অবক্ষয়ের কারণেই সমাজে খারাপ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ নিজের অবস্থান থেকে যেভাবে দেশের জন্য কাজ করে চলেছেন আমাদের তার দৃষ্টান্ত অনুসরণ করা উচিত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ,চট্টগ্রাম ইতিহসংস্কৃতি গবেষণা কেন্দ্রের সহসভাপতি ইঞ্জিনিয়ার মীর্জা মোহাম্মদ ঈসমাইল, চবি নাট্যকলা অধ্যাপক সুবীর মহাজন মানবাধিকার কর্মী তাপস হোড়, মিঠুল দাশগুপ্ত, প্রীতিলতা ট্রাস্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, মামলার ভিকটিম শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাইজি মুশফিকা মোস্তফা ,কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী সহসভাপতি জাফর আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক লোকমাল দয়াল প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ