Views Bangladesh Logo

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

বিএনপিকে নির্বাচনে বিজয়ী করায় দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বিজয় গণতন্ত্রের, বাংলাদেশের এবং গণতন্ত্রকামী মানুষের। তিনি মন্তব্য করেন, 'আজ থেকে আমরা স্বাধীন।'

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের জনগণকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। সব বাধা অতিক্রম করে গণতন্ত্রের পথ সুগম করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়েই নতুন সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে দেড় দশকের বেশি সময় পর দেশে আবারও সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ভবিষ্যতে যেন কোনো অপশক্তি দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারম্যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ