Views Bangladesh Logo

এই নির্বাচন দেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করবে: ওবায়দুল কাদের

ওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই নির্বাচন দেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করবে। আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের নোওয়াখালির একটি আসন থেকে নির্বাচন করছেন।

ওবায়দুল কাদের বলেন, জনগন তাদের পছন্দর প্রার্থীদের ভোট দিয়েছেন। এখানে কোর রকম চাপ প্রয়োগ বা ভয়ভীতির দেখানোর ঘটনা ঘটেনি।

বিএনপির ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের বর্জন করেছে। তারা গনতন্ত্রকে হত্যা করেছে। হরতাল-অবরোধ দিয়ে অগ্নিসন্ত্রাস করেছে।

কাদের বলেন, নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব প্রত্যক্ষ করলো আমাদের জনগনের বিজয়। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি নির্বাচনে ভোট দেয়া সকল ভোটারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নির্বাচনকে সুষ্ঠ করার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদেশী পর্যবেক্ষক এবং সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ