Views Bangladesh Logo

কূটনৈতিক সংকটের কোনো সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

ইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘নির্বাচনের পর কিছু দেশের সঙ্গে কূটনৈতিক সংকট হওয়ার যে আশঙ্কার কথা কেউ কেউ বলেছিলেন, সে রকম কোনো সম্ভাবনাই নেই।’

সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

কূটনৈতিক সংকট যেটা ছিল, সেটা কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো আছে? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সংকট আমি বলব না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলব যে একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পর আপনারাও দেখেছেন সেই রকম কূটনৈতিক সমস্যার কোনো সম্ভাবনাই নেই।’

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে যেসব উন্নয়ন অংশীদারত্ব রয়েছে, সেসব উন্নয়ন অংশীদারত্বের (ডেভেলপমেন্ট পার্টনারশিপ) মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ সব সময় প্রয়োজন হয়। আইনের যেসব অবকাঠামো অনেক দিন আগে থেকেই প্রায় এক, যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা আছে কি না এবং বাংলাদেশের আইনের যেসব পরিবর্তন করা হয়েছে, সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, এসব নিয়ে সব সময়ই আলাপ করা হয়ে থাকে, আজকেও আলাপ হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ