Views Bangladesh Logo

দীর্ঘ নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

টানা পাঁচ দিনের জল্পনা-কল্পনা ও রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। ১৯৬৭ সাল থেকে রাজ্যটির ক্ষমতা মূলত ডিএমকে ও এআইএডিএমকে-র দখলেই ছিল। এবার প্রথমবারের মতো ওই দুই দলের বাইরে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটল তামিলনাড়ুর রাজনীতিতে।

রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান।

সরকার গঠনের প্রক্রিয়ায় শনিবার (৯ মে) ভিসিকে ও আইইউএমএল বিজয়ের দল টিভিকে-কে সমর্থন দেওয়ার ঘোষণা দিলে রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটে। এরপর রাজ্যপাল আর এস আরলেকরের কাছে সমর্থনপত্র জমা দেন বিজয়। পরে রাজ্যপাল তাঁকে সরকার গঠনের আহ্বান জানান। সেই অনুযায়ী রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজয়ের সঙ্গে আরও ৯ জন টিভিকে নেতা মন্ত্রী হিসেবে শপথ নেন।

এবারের নির্বাচনে টিভিকে ১০৮ আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসন তাদের ছিল না। ফলে প্রথমে দুইবার সরকার গঠনের দাবি জানালেও রাজ্যপাল তা প্রত্যাখ্যান করেন। এর মধ্যেই ডিএমকে বিকল্প জোট গঠনের চেষ্টা শুরু করে এবং এআইএডিএমকে-র সঙ্গে যোগাযোগের খবরও আসে। তবে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

পরিস্থিতি জটিল হওয়ার মধ্যে ভিসিকে ও আইইউএমএল শেষ পর্যন্ত বিজয়কে সমর্থন জানালে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। এর ফলে বিজয়ের জোটে আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। রাজনৈতিক অস্থিরতা শেষে শেষ পর্যন্ত শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হলো তামিলনাড়ুতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ