৮.৪ ডিগ্রি সেলসিয়াসে তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা (৮ দশমিক ৪ ডিগ্রি) রেকর্ড করা হয়েছে জেলার তেতুলিয়াতে।
আবহাওয়া অধিদপ্তর বলছে ঘন কুয়াশা আর তীব্র শীত কাঁপাচ্ছে রাজধানীসহ পুরো দেশকে। গতকালের চেয়ে আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে কুয়াশাও অপেক্ষাকৃত বেশি দেখা গেছে। তবে তারা বলছে অধিদপ্তরের তাদের দেয়া পুর্বাভাসের সাথে মিল রেখেই আজ সারাদেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে বলেই রেকর্ড হয়েছে। রাজধানী ও দেশের অন্যত্রও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে একই সঙ্গে।
গতকাল দেশে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
যোগাযোগ করা হলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো শাহীনুল ইসলাম জানান, আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে নওগাঁ, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
এখানে উল্লেখ্য এই জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
রাজধানীতেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। গতকাল রাজধানীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আজ তা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বলে জানান এই আবহাওয়াবিদ।
গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বার্তা অনুযায়ী, ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
এদিকে মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে এবং কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে, জানিয়েছিল আবহাওয়া অফিস।
আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী দু–একদিনের মধ্যে তাপমাত্রা আবার কমে যাতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে