ইরানের কোম শহরে বিমান হামলায় কিশোর নিহত
ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু কে বা কী ছিল, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
শনিবার (২১ জুন) এই হামলা হয় বলে ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে আল–জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। এসব পোস্ট যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে আল–জাজিরা। একটি পোস্টে দাবি করা হয়, নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। তেহরানের মালারদ এলাকার আকাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে