Views Bangladesh Logo

কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

রাজধানীর কলাবাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধের (১৬) ডাম্বেলের আঘাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্থের (১৭) মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ রাজধানীর একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী আর রাফিত আরিয়ান শুদ্ধ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা বগুড়া আদমদীঘি উপজেলার কানাডা প্রবাসী সিরাজুল সালেহীনের ছেলে। বর্তমানে দুইভাই কাঁঠালবাগান বাজার ফ্রী স্কুল স্ট্রীট স্কুল কলাবাগানে থাকতো।

কলাবাগান থানার উপপরিদর্শক এসআই সামছুল হক সুমন জানান, বাসায় তারা দুই ভাই থাকতেন। তাদের বাবা সিরাজুল সালেহীন কানাডা প্রবাসী। মা, তার বাবার সাথে ডিভোর্স হওয়ায়, তিনি থাকতেন অন্যত্র।

বাসায় দুইভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। সে সময়ে ছোট ভাই রাগান্বিত হয়ে রুমের পাশে থাকা ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে রাত একটার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ