Views Bangladesh Logo

কারিগরি বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৬৬৪ শিক্ষার্থী, জিপিএ-৫ পেল ৪৬ জন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৬৬৭ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য ৬৬৪ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর পাস করেছেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর কারিগরি শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রগুলোর মধ্যে ১ হাজার ৩৭২টি বিষয়ের নম্বরে পরিবর্তন এসেছে। এর প্রভাবে ৬৬৭ জন পরীক্ষার্থীর লেটার গ্রেড পরিবর্তিত হয়েছে। তাদের মধ্যে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছেন।

এবারের পুনর্নিরীক্ষণে ৪৬ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন। ফলে মূল ফল প্রকাশের পর যেসব পরীক্ষার্থী কাঙ্ক্ষিত ফল পাননি, তাদের অনেকের ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। মূল ফল প্রকাশের পর ২০ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

এসব পরীক্ষার্থী মোট ৩৪ হাজার ৩০৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। আবেদন করা উত্তরপত্র যাচাই শেষে ১ হাজার ৩৭২টি বিষয়ে নম্বর পরিবর্তন হয়। এর ভিত্তিতে ৬৬৭ জনের গ্রেড পরিবর্তন এবং ৬৬৪ জনের ফেল থেকে পাসের পাশাপাশি নতুন করে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ