তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার
শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া উইংয়ের এডিসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে রাতে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে