৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা শুরু হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় নেতারা জানান, এই জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভায় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি সূত্র জানায়, নির্বাচনপূর্ব এই জনসভাকে চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে দলটি। জনসভায় তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের করণীয় নিয়ে বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে