Views Bangladesh Logo

এবার নাহিদ ইসলামের বাসায় ফুল নিয়ে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রাক্কালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকায় নাহিদ ইসলামের বাসায় যান তিনি।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান-এর বাসায়ও নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ