জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যা সোয়া ৭টায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান-এর বসুন্ধরার এলাকার বাসায় পৌঁছান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপি এবং জামায়াত জোট ৭৭ আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে অবস্থান করছে। নতুন সরকারের শপথের আগে এই ধরনের রাজনৈতিক সৌজন্যতা দেশের ইতিহাসে বিরল।
বিএনপির প্রেস উইং জানিয়েছে, এটি রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে করা। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তারেক রহমান শফিকুর রহমানের বাসায় আসার আগ্রহ প্রকাশ করলে আমরা সেটিকে স্বাগত জানিয়েছি।’
এরপর আজ রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে