শনিবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান
আগামীকাল শনিবার (২৮ মার্চ) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২৮ মার্চ) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন। এ উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় অফিসের প্রয়োজনীয় কাজগুলো শেষ করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে