শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলীয় সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসভবনে এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টিতে। জোটের অন্যান্য শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। ফলে নতুন সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।
উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া—দুটি আসনেই বিজয়ী হয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে