Views Bangladesh Logo

ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান : মির্জা ফখরুল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় মঞ্চে তারেক রহমানও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক নির্বাচন প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ রয়েছে, তেমনি দেশের জনগণও ঐক্যবদ্ধ। তিনি আরও মন্তব্য করেন, এ নির্বাচনের মাধ্যমে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ