Views Bangladesh Logo

আজ ঢাকায় ৬ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসমাবেশে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে আয়োজিত এসব সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

এরপর তিনি দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ওয়ার্ড নম্বর ২-এর লাল ময়দানে, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরের পাশে সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বক্তব্য রাখবেন।

পরবর্তীতে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা হাই স্কুলের গেটে, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাতারকুলের সান ভ্যালি মাঠে সমাবেশে অংশ নেবেন তিনি।

বিএনপি নেতারা জানান, দুই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ১৪টি জনসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ