Views Bangladesh Logo

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হবে।

বিটিভি সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে প্রচার করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ।

এছাড়া আজই সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও সম্প্রচারের কথা রয়েছে।

এর আগে, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচার করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ