Views Bangladesh Logo

ঢাকায় দুই দিনে ১৪টি জনসভা করবেন তারেক রহমান

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) ও সোমবার (৯ ফেব্রুয়ারি) এসব জনসভা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, দুই দিনের কর্মসূচিতে তারেক রহমান সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য দেবেন। দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার পর তিনি ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন। সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভা দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, বেলা ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে, বেলা ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-শ্যামপুর রোডে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে তার বক্তব্য তুলে ধরবেন। জনসভাগুলো সফল করতে দলের নেতা-কর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ