বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিকের উদ্বোধন করলেন তারেক রহমান
প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে একটি ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ এর উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান ও বাওয়ার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে রাজধানীর বনানীর কে ব্লকের ২৪ নম্বর (লেকপাড়) সড়কের ১৮ নম্বর ভবনে স্থাপিত এই ক্লিনিকের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ক্লিনিকের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তারেক রহমান।
বাওয়া জানিয়েছে, দেশকে সব প্রাণীর নিরাপদ আবাসস্থলে পরিণত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি ঢাকা শহরে আহত ও অসুস্থ প্রাণীদের জরুরি সেবা দিতে বিনা মূল্যের একটি অ্যাম্বুলেন্স সেবাও পরিচালনা করছে সংগঠনটি।
বাওয়ার নেতারা বলেন, নতুন এই ক্লিনিকের মাধ্যমে পথপ্রাণীসহ বিভিন্ন প্রাণীর বিনা মূল্যে চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। আহত কিংবা অসুস্থ প্রাণীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে তাদের প্রাণহানি কমবে। একই সঙ্গে প্রাণী সুরক্ষায় মানুষের অংশগ্রহণ ও সচেতনতা আরও বাড়বে বলে তাঁরা আশা করছেন।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এই ফ্রি অ্যানিমেল ক্লিনিক প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানে কাজ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে