খালেদা জিয়ার নাম ব্যবহার করে তারেক রহমান গণতন্ত্র ধ্বংস করছেন: নাসিরউদ্দিন পাটোয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার নাম ব্যবহার করে গণতন্ত্র ধ্বংস করছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ অভিযোগ করেন।
নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপির পরিবার কার্ড ও কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।
তিনি ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, অবিচার ও দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না।
নির্বাচিত হলে নিজের নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আশ্বাস দেন এনসিপির এই নেতা।
মতামত দিন