নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের
বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কার্যক্রম তুলে ধরাসহ মানবিক কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
সোমবার (১৮ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি নিলুফার চৌধুরী মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় অংশগ্রহণকারী একাধিক সদস্য জানান, বৈঠকে প্রধানমন্ত্রী এমপিদের খোঁজখবর নেন এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় নারীদের অগ্রগতিতে সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়েও আলোচনা করেন তিনি। বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে