বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে ৪টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সড়কে জড়ো হওয়া দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও এতে অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ আগস্ট দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছিলেন।
মতামত দিন