Views Bangladesh Logo

আলোচনায় বসতে আগ্রহী তালেবান

পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘাতের মধ্যে আফগানিস্তানের তালেবান শাসকরা নমনীয় মনোভাব দেখাচ্ছেন এবং উদ্ভূত পরিস্থিতি সমাধানে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছেন। খবর দ্য ডন।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাতারের জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মুত্তাকি জানিয়েছেন, আফগানিস্তান সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধানে বিশ্বাসী।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, বর্তমান সংকট নিরসনে যুদ্ধের চেয়ে সংলাপকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

গত কয়েক দিনে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের পর এই সমঝোতার প্রস্তাব আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান, চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক শক্তিগুলোও দ্রুত কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ