Views Bangladesh Logo

চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে অপসারণ করা হচ্ছে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং তার বড় ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আইনজীবী আমিনুল ইসলামকে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বা আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। আইন মন্ত্রনালয় সূত্র ভিউজ বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গতকাল রোববার দুপুরে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে তাজুল ইসলামকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা।

আমিনুল ইসলাম আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং তার বড় ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির মামলায় তাদের পক্ষে আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বর্তমানে আইসিটি জুলাই ২০২৪ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ রাজনীতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা করছেন। ওই আন্দোলনের প্রেক্ষাপটেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ট্রাইব্যুনাল ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত গুমের ঘটনাসংশ্লিষ্ট মামলাও পরিচালনা করছে। এ পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে। উল্লেখ্য , যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ