Views Bangladesh Logo

সিরিয়ার আদালতে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় তার ঘনিষ্ঠ সহযোগী ও দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের ফৌজদারি আদালত এ রায় দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন অপরাধের দায়ে আসাদ ও নাজিবকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালত বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে। অন্যদিকে আতেফ নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের পাশাপাশি নির্যাতনের অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, ২০১১ সালে দেরা প্রদেশে আসাদ সরকারের অধীনে সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভ দমনের মধ্য দিয়ে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। ওই সময় দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে।

আদালতের এই রায়ের মধ্য দিয়ে বাশার আল-আসাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ