Views Bangladesh Logo

শাবিপ্রবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। তবে কোন ইউনিটের পরীক্ষা কোন দিনে হবে, তা এখনো জানানো হয়নি।

ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদন শুরুর তারিখ ও পদ্ধতি এবং ইউনিটভিত্তিক অন্যান্য তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে। তাই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ