Views Bangladesh Logo

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি ২ হাজার ৩৪৬ মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পরিচালিত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ৩৪৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। একই সময়ে ৩০ হাজার ৬৯৬ জন বিচারপ্রার্থী বিভিন্ন ধরনের আইনি সহায়তা পেয়েছেন।

শনিবার (২৫ জুলাই) জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সংস্থাটির সার্বিক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয়।

তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস। এরপর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৬৯৬ জন বিচারপ্রার্থী এ কার্যালয়ের মাধ্যমে আইনি সহায়তা গ্রহণ করেছেন।

এ সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪১৩টি মামলায় সরাসরি আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৪৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। এ ছাড়া একই সময়ে ২৭ হাজার ২৮৩ জনকে আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা দিয়ে আসছে সংস্থাটি।

সূত্র: বাসস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ