Views Bangladesh Logo

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের পাশ থেকে নৌকা সমর্থকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ-৩ আসনে মিরকাদিম পৌরসভায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে নৌকার এক সমর্থকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জিল্লুর রহমান (৪৫) মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। ভোটের দিন রোববার(৭জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মীরকাদিমের রিকাবিবাজার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রায় ১০০ ফুট দূরে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা সেখানে যাচ্ছি। তবে, ওই কেন্দ্রের আশেপাশে কোনো সহিসংতা হয়নি।'

নিহত জিল্লুর রহমান মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন বলে জানা গেছে। নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, 'পৌরসভার সাবেক মেয়র শাহীন ও তার লোকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।'

এ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, তিনি নিহত জিল্লুরকে তার সমর্থক। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনই বলতে চাচ্ছি না। এটা তদন্তের পর জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ