Views Bangladesh Logo

সকালে ঢাকায় স্বস্তির বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবী

ভাদ্রের তীব্র তাপদাহ ও অস্বস্তিকর ভ্যাপসা গরমের পর আশ্বিনের শুরুতেই রবিবার সকালে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। আকস্মিক এই বৃষ্টিতে নগর জীবনে স্বস্তির পরশ মিললেও সকালের ব্যস্ত সময়ে কর্মস্থলে বের হওয়া মানুষকে পোহাতে হয়েছে চরম ভোগান্তি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। মুহূর্তের মধ্যেই শুরু হয় বৃষ্টি, যা চলে টানা প্রায় দেড় ঘণ্টা।

সকালে হঠাৎ বৃষ্টি নামায় ছাতা ছাড়া বাসা থেকে বের হওয়া পথচারী ও অফিসগামী যাত্রীরা বিপাকে পড়েন। পথেই তাদের ভিজে একাকার হতে দেখা যায়। অনেকে রাস্তার পাশের দোকানপাটে আশ্রয় নেন।

এদিকে টানা বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, নতুন বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয়। গণপরিবহন কম থাকায় এবং দীর্ঘ সময় যানবাহন না পাওয়ায় বাসস্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের।

তবে বৃষ্টির ফলে কয়েক দিনের হাঁসফাঁস গরম ও উচ্চ আর্দ্রতা থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ