Views Bangladesh Logo

মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের মরদেহ উদ্ধার, মিলল ধর্ষণের আলামত

রাজধানীর রামপুরার বনশ্রীতে ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের ‘আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজু মাদ্রাসা’র বাথরুম থেকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সুরতহাল শেষে পুলিশ বলছে, শিশুটির পায়ুপথ অস্বাভাবিক ফাঁকা।

নিহত শিশুটির নাম আব্দুল্লাহ (১০)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। শিশুটি মাদ্রাসায় থাকত এবং হিফজ বিভাগে পড়াশোনা করত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার রাতে ওই মাদ্রাসার বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল্লাহকে দেখতে পাওয়া যায়। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বুধবার (২০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

এসআই মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মনে হলেও সুরতহালে শিশুটির পায়ুপথ অস্বাভাবিক ফাঁকা পরিলক্ষিত হয়েছে। এতে ধারণা করা হচ্ছে সে বলাৎকারের শিকার হয়েছিল এবং বলাৎকারের পর আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ