Views Bangladesh Logo

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নীলিমা রানী সুমনা (২৫)।

রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে মহাখালীর আমতলী এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

নিহত নীলিমা রানী সুমনা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ছোট কুষ্টারি গ্রামের সুবাস চন্দ্র বর্মণের মেয়ে। তিনি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাবা সুবাস চন্দ্র বর্মণ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে মেয়ের মরদেহ দেখতে পান। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ