Views Bangladesh Logo

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাজধানীর মিরপুর বাংলা কলেজের সামনে থেকে ছাত্রলীগের কর্মী সন্দেহে স্নিগ্ধ কুমার রায় নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কলেজ শাখা ছাত্রদল। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে দারুস সালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্নিগ্ধ কুমার রায় মিরপুর বাংলা কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান সুমন বলেন, দুপুর থেকে স্নিগ্ধ ক্যাম্পাসে ঘোরাফেরা করছিলেন। তাঁর দাবি, ক্যাম্পাসে কীভাবে মিছিল করা যায়, সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তিনি সেখানে এসেছিলেন। সুমনের দাবি, স্নিগ্ধ বাংলা কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। পরে তাঁকে আটক করে দারুস সালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, স্নিগ্ধ কুমার রায় কিছু সময় মিরপুর বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিতুল চৌধুরীর কক্ষে ছিলেন। পরে সেখান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে বের করে নিয়ে মারধর করেন। এরপর তাঁকে দারুস সালাম থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ছাত্রলীগের কর্মী সন্দেহে এক যুবককে বাংলা কলেজ ছাত্রদল থানায় হস্তান্তর করেছে। পরে তাঁকে থানায় নেওয়া হয়। তবে তিনি ছাত্রলীগ করতেন কি না, তা এখনো যাচাই করা সম্ভব হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ