Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে রোববার (১৯ এপ্রিল) ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল। স্থানীয় সময় রাত ৩টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সক্রিয় টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে ১.২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ