মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে হরমুজ প্রণালী বন্ধের হুমকি
পারস্য উপসাগরে অবস্থিত ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো “সম্পূর্ণ মিথ্যা”।
গালিবাফ দাবি করেন, ট্রাম্প এক ঘণ্টার মধ্যে একাধিক পোস্ট দিয়েছেন, যদিও তিনি কোন বক্তব্যের কথা উল্লেখ করছেন তা নির্দিষ্ট করেননি।
তিনি বলেন, “হরমুজ প্রণালী খোলা বা বন্ধ থাকা নির্ভর করবে বাস্তব পরিস্থিতির ওপর, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নয়।” তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতিসাপেক্ষে পরিচালিত হবে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে